159 Views
অগভীর রাতে –
কার্নিস ধ’রে মৃত্যুর মত
ঝ’রে যায় আঘাটায়
যত বার ভাবি নিঃশব্দে
বিলিয়ে দেব
মনের অবুঝ মন
জীবন দীপ সোহাগ ভ’রে
তোমায় চুমি
তন্দ্রার ভেসে বেড়ায় স্মৃতি
প্রত্যাশী প্রেমে আলপনা
আঁকছি
অতীত থেকে ভেসে আসে
এক ঝাঁক মুহুর্ত
আনন্দ তরঙ্গে বয়ে যায়
আজো আমি উৎসবের রঙ
খুঁজি।
কবি : তারাশঙ্কর আচার্য
চিত্রকর : অনুস্মিতা দাস


Leave a Reply