পুরনো অশ্রু শুকিয়ে যায়

189 Views

রোজ নতুন হই

নিজেকে পাল্টাই

পুরনো অশ্রু শুকিয়ে যায়

কাঁথার জমাটি বুননে বেশ কিছুদিন ভালো থাকি। 

মাঝেমধ্যে মেঘেরও অনটন 

তখন জোরে কাঁদি না, 

সমস্ত অলংকার খুলে

ভাবা বাউলের গান শুনি।

আমারই নির্বাচিত কিছু ছবিতে হাত বুলোই! 

অনেক সরলমনা প্রবাহ বলেছে, 

ভেসে পড়। 

সব দৃশ্যই তো একই দৃশ্য! 

রক্তে ভেজা শাড়িটা সরিয়ে রাখি নির্জনে। 

নতুন হই

নিজেকে পাল্টাই! 

রক্তে ভিজি

আর পাল্টাই

ভিজি পাল্টাই নতুন হই! 

দগদগে ঘা চুপিসারে জন্ম খাচ্ছে!

___অরুণকুমার মান্না

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *