112 Views
দুরবস্থার ঘুরপথে যাব না, যাব না-
শত অঙ্গীকারেও উদাসী আঁতুরঘরে
বেজায় বিরক্তি, চৈত্রের পাতা যেন
গড়াগড়ি খায় আতে- আতান্তরে,
আড়ালের লক্ষ্য লক্ষ্যভেদ হল না
কোন রকমে ।
সোজা চলে গছে নাক-বরাবর,
সরু রাস্তায় কেঁচোগুলো কেঁচিয়ে দেয় যাত্রাপথ,
অন্যভাবে যাওয়া সহজযত
তোধিক লাল অশুভ চোখে ধুলো ছোঁড়া
সহজতর,
এখনো সাফল্য অনাবাসী আত্মীয়
খড়কুটো হয়ে বাঁচব,
বাঁচা আরোও জটিল, জটিলতর ।
সৌমেন্দ্র দত্ত ভৌমিক


Leave a Reply