110 Views
সবাই সব পারে না।
মালতি সাজতে পারে না
ছবি আঁকতে পারে না স্বপন
গান গাইতে পারে না বর্ষা
কবিতা লিখতে পারে না অমল
জন্মবধির কানাই বলতে পারে না কেমন আছ
এ সব ভাঙাচোরা মানুষ গুলোর মধ্যে
আমি লক্ষ্য করেছিলাম –
অমসৃণ একটা রানওয়ে, আর –
একটা যুদ্ধ বিমানের ধির গতি।
গৌরাঙ্গ দাস


Leave a Reply