ধর্ম

166 Views

ধর্মকে বিকৃত করে সমগ্র বিশ্ব আজ আগুনের গোলাপিন্ড।

আজ যখন নিজের মানুষের রক্তে লাল পৃথিবী, তখন ধর্ম কি মন্দির ও মসজিদের মধ্যে সীমাবদ্ধ,

নাকি সত্যই সীমাবদ্ধ পূজার থালি ও নামাজের টুপির মধ্যে।

আমার এই লেখার উদ্দেশ্য কোনও ধর্মীয় মানুষকে আঘাত করার জন্য নয়।

আমার লেখা মানুষ হয়ে মানুষের জন্য।

ধর্ম কি শুধু ধনীদের অহংকার, নাকি কুঁড়েঘরের গাঢ় অন্ধকার।

ধর্ম কি শুধুই বিভাজনের বেড়া তার। নাকি, ভালোবাসার অটুট বন্ধন।

ধর্ম কি শুধুই যা চকচকে মখমল চাদর, নাকি ফুটপাতে ঘুমন্ত না ঢাকা আধা নগ্ন শরীর।

ধর্ম কি শুধু রাজনীতিতে ব্যবহৃত হওয়া ভোটবাক্স, নাকি জনসাধারণের উন্নয়ন।

নাকি শুধুই কাঁচের মলে সাজানো দামি পারফিউম। নাকি মাঠে খাটা মানুষের ঘামের গন্ধ।

ধর্মটাকি শুধুই থালাই ভর্তি সজ্জিত ফল, না অপুষ্টিতে ভোগা ক্ষুদ্র শিশুর শেষ হয়ে যাওয়া কঙ্কাল পাঁজর।

ধর্ম কি শুধুই মার্বেল দিয়ে গড়ে ওঠা রাজপ্রাসাদ, নাকি নদীর বানে ভেসে যাওয়া কাঁদা মাখা বাড়ি।

ধর্ম কি শুধুই শীতাতপনিয়ন্ত্রিত চিকিৎসালয়, নাকি বিনা চিকিৎসায় না নিয়ে যেতে পারা এক মৃতদেহ।

ধর্ম কি শুধুই পয়সার বিনিময়ে বিক্রি হওয়া শিক্ষার নামে এক সাদা কাগজ, না অশিক্ষার অন্ধকারে হারিয়ে যাওয়া হাজারও ভবিষ্যৎ।

ধর্ম কি শুধুই সমাজে লোকদেখানো অভিনয়, নাকি প্রকৃত আত্মার শান্তি।

মহ: জসিমুদ্দিন

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *