মন হারায় গ্রামে

127 Views

সবুজ এ ধারাতে মন চায় হারাতে 

মন চায় ছুঁয়ে দেখতে 

কচি ঘাসে থাকা শিশির।

মাটির গন্ধে, মন আনন্দে 

থাকে না কারণ হাঁসির।

সকাল-বিকেল ছুটে বেড়াই 

এ বাগান ও বাগান সীমা নাই।

আমার গ্রাম,আমার মাতৃভূমি 

আর কি বলো শুনবে তুমি।

শুনবে, কেমন করে হয় সকাল 

গাছপালার ফাঁকে, পাখিরা ডাকে 

মধুর সুরে,মন যায় ভরে।

সূর্য ওঠে ,

সুপারি গাছ দুটির আড়াল হতে 

আমার মন ভাসে নদীর স্রোতে।

সাদা-কালো, লাল-নীল 

ফুলে ফুলে কত মিল 

মিষ্টি গন্ধ ছড়ায় 

প্রজাপতি উড়ে বেড়ায়।

অপরূপ সৌন্দর্যে ছেয়ে যায় 

 সময় যেন দ্রুত পালায়।

সকলে ব্যাস্ত নানান কাজে 

ছোট্ট খোকা ওঠেনি,কটা বাজে ? 

ব্যস্ততা থাকে মায়ের কাজে।

শুনবে, কেমন করে হয় সন্ধ্যা 

বনের পাখি, বনে ফেরে 

মেলে ধরে ডানা 

কেউ না করে মানা ।

উত্তরের আকাশ দেখায় লাল 

মাঝিরা সব তোলে পাল 

এবার ঘড়ে যাওয়ার পালা 

গিন্নী অপেক্ষায়, বেড়ে ভাতের থালা।

চারিদিক আঁধার হয়ে আসে 

ঝিঁঝিঁ পোকা ডাকে, ঝোঁপের পাশে 

 প্রদীপ জ্বলছে তুলসী তলায়

গ্রামের প্রকৃতি মন ভোলাই।

নিশা তালুকদার

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *