164 Views
যত দূরে যাও
আমাকে ভুলো না,
তোমাকে ভালোবেসে
আমি ঝাড়বাতি ফেলে এখানে এসেছি,
কেরোসিনের চুলায় রাঁধি ভাত।
একবার অন্তত আমার কাছে
খুব কাছে এসো,
যেখান থেকে দেখলে
একটি কবিতার বই উৎসর্গ করা যায়।
এসো স্থাপিত ইচ্ছার কাছে,
নতজানু হোক আমাদের ভালোবাসা।
অরূপ দত্ত


Leave a Reply