213 Views
কবির জোছনা থেকে আমি খুঁটে নিই চেতনা বোধ
বোধের হাত ধরে -বোধ হেঁটে যাই -দীর্ঘ প্রত্যাশায়।
ফ্যাকাশে মানুষটির বোধে ছিল কষ্টের অরণ্য সংবাদ
মাথা ঝুঁকে দাঁড়িয়ে থাকেন,অশোক এর ধুষর
জগতে।
ডুবে থাকতেন -প্রাচীন ব্যাথার সেই নগরির রন্ধ্রে রন্ধ্রে
ডুবে থাকতেন- সুউঁচ্চ এক পাহাড়ে, অসুখ এর ছায়ায়।
শোক ম্লান হলে -উড়ে যেতো জোনাকির দল, নিরুদ্দেশে
পাখিরা ছড়াতো কথা বকুল ভাষায়, ব্নফুলে বনলতায়।
কবি বিভোর হতেন- অনুভবে অনুভবে, স্বপ্নের মানসী বনলতায়
নীড়ের মত চোখ পেতে -বসে রইতেন, অপূর্ব ভাষায়।
কবির এ জোছনা থেকে আমি তুলে নিই, অস্তি ছাই
নগর গড়বো এক, দারুচিনি দ্বীপের বুকে – বোধের সুচেতনায়।
____ গৌরাঙ্গ দাস


Leave a Reply