209 Views
কালো কাচের আড়ালে দেখি
প্রতিটি ভবন পুরনো স্মৃতি,
হাঁটতে গেলাম, হারিয়ে গেল ছায়া
স্পষ্ট নয়, বার বার ভুল হয়!
গাড়ির হর্ণে, শব্দ ভেসে ওঠে
মনে পড়ে আজ, পুরনো মিছিলগুলি,
পথ এগোয়, ভাবনাও ধরে হাত
চলতে থাকে দু’জনেই একসাথে!
এটা বাস্তব! না আলোছায়া এক মায়া
শহর জুড়েই আমার পায়ের ছাপ,
তবু আজ কালো কাচের ভিতরে থেকে
দেখতে আসার খুবই ইচ্ছে হল!
____ কল্যাণ গঙ্গোপাধ্যায়


Leave a Reply